বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ও যানজট নিরসনে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ।

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী দুই সিএনজি ও এক বাস চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে, ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং যানজট নিরসনে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ-সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, ‘কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। বেশি ভাড়া আদায় ঠেকাতে এবং যানজট নিরসনের জন্য গাড়ির রোড পারমিট, গাড়ির ফিটনেস ও কাগজপত্র ঠিক আছে কি-না এসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও যারা অতিরিক্ত ভাড়া নেবে তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন