শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ

ঈশ্বরগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘মহান মে দিবস’

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১ মে, ২০২৩
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নানা আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উদযাপিত হয়েছে মহান মে দিবস। আজ (পহেলা মে) দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেন জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২ টায় জেলা পরিষদের ডাক বাংলো প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের ডাক বাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক কায়সার আহমেদ খান লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক ও জাকির হোসেন সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক একে এম হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মন্ডল, সহ-দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন রাহুল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শহীদুল ইসলাম মাসুদ, যুগ্ম-আহ্বায়ক সামী উসমান গণি, এএইচ এম সাইফুল ইসলাম, জিয়াউর হক শুভ্র, মো. রফিকুল ইসলাম রবি, মুখলেছুর রহমান মানিক, শহিদুল ইসলাম মঞ্জু, সাইফুল ইসলাম ভূইয়া, নিপুণ চন্দ্র বিশ্বাসসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, উপজেলা শ্রমিকলীগ, ইউনিয়ন শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন