বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঈশ্বরগঞ্জে মাদক সেবনের দায়ে ২ জনের জেল

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮২০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক সেবনের দায়ে ২ জনকে জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম‌্যমাণ আদালত। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করে গাঁজাসহ হাতেনাতে আটক করেন দুই মাদকসেবিকে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান আটককৃতদের একজনকে তাৎক্ষণিকভাবে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা এবং অপর একজনকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ জরিমানা প্রদান করেন।

দণ্ডিতরা হলো- উপজেলার সোহাগি ইউনিয়নের ভালুকবেড় গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে মো. শামছু মিয়া(৬২)।তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অপরজন হলেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের বাইদগাঁও গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. রফিকুল ইসলাম(৪০)। তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয়কেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন