রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক

ঈশ্বরগঞ্জে হাসেম মেম্বারের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, এহসানুল হক
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৮২৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি প্রয়াত আবুল হাসেম মেম্বারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফরতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) আবুল হাসেম মেম্বার স্মৃতি পরিষদের আয়োজনে পৌর এলাকার শিমরাইল গ্রামে হাসেম মেম্বারের বাড়ির আঙ্গিনায় ওই দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবির শাহীন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক
মো. সাইফুল ইসলাম চকদার ঝুলন,শাহ মোফাজ্জল হোসেন টিপু, সদস্য নজরুল ইসলাম বাচ্চু। ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মো. সায়েদুল হক, যুগ্ম আহ্বায়ক রফিকুল আল আজাদ দুলাল, মেহেদী হাসান রুবেল,
মো. হায়দার আলী,জহিরুল ইসলম সুজন, সদস্য মো. মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, ইনোসেন্ট চাইল্ড স্কুলের পরিচালক আমজাদ হোসেন সোহেল ও আবুল হাসেম মেম্বার স্মৃতি পরিষদের দিপুসহ স্থানীয় হাজারও বাসিন্দা। মঙ্গলবার বাদ আসর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা পরম শ্রদ্ধায় দলীয় রাজনীতিতে আবুল হাসেম মেম্বারের কথা স্মরণ করেন। পরে প্রায় ১ হাজার মানুষের মাঝে বিড়িয়ানির প্যাকেট বিতরণ করা হয়। শেষ পর্যায়ে মাইজহাটি মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক পরিচালনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত আবুল হাসেম মেম্বারের আত্মার মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন