রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ

কটিয়াদীতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

কিশোগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৩৬ বার পড়া হয়েছে

কটিয়াদীতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে আনন্দ-উচ্ছ্বাস আর নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ‘বাংলা নববর্ষ-১৪৩২’ উদযাপিত হয়েছে।  দিবসটি পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,বৈশাখী মেলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের মোড় প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলার কলেজ মাঠের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এর পরে এসো হে বৈশাখ গান ও দেশাত্ববোধক গান, লোকজ নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আহবান করা হয়।  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যানগন,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী, জুনিয়র জেমস সোহাগ ও ক্ষুদে গানরাজ কণ্ঠশিল্পী লীজা প্রমুখ শিল্পীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন