রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১০০১ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের পাঁচপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্কুল ছুটির পর বই খাতা হাতে নিয়ে বাড়ি ফেরার সময় বেপরোয়া বাস কেড়ে নিল শিশু ছাত্র আরাব মিয়ার (৬) প্রাণ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আরাব মিয়া স্থানীয় পাঁচপাড়া মহল্লার পুলিশ সদস্য মো.আল-আমীনের ছেলে। সে স্থানীয় আমিন ইসলামিক স্কুলে শিশু শ্রেনিতে পড়ে।

সোমবার (২৮ আগস্ট) স্কুল থেকে পরীক্ষা শেষে অন্যদের সঙ্গে সেও সড়ক পাড় হয়ে বাড়িতে যেতে চাইছিল। এ সময় অন্য সহপাঠিরা সড়ক পাড় হতে পারলেও তাকে বিপরীত দিক থেকে আসা তাড়াইল থেকে ঢাকাগামী রুহান পরিবহন পিষে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে এলাকার লোকজন ছুটে এলেও বাসটিকে আটকাতে পারেনি।

এ অবস্থায় বিক্ষুব্ধ লোকজন উভয় দিক থেকে আসা সকল ধরনের যানবাহন আটকে দেয়। পরে হাইওয়ে ও নান্দাইল থানার পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন করায় দিয়ে দেওয়া হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন