রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

নান্দাইল মডেল প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি কাদের, সম্পাদক রাজিব

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল মডেল প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দৈনিক বায়ান্ন নান্দাইল প্রতিনিধি আহসান কাদের মাহমুদ ভূঁইয়াকে সভাপতি এবং দৈনিক আজকালের খবর নান্দাইল প্রতিনিধি সারোয়ার জাহান রাজিব কে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নান্দাইল মডেল প্রেস ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে এক আনন্দ ভ্রমণের আয়োজন করে। আনন্দ ভ্রমনে অংশ গ্রহন করেন নান্দাইল মডেল প্রেস ক্লাবের টানা দুইবার নির্বাচিত সভাপতি আহসান কাদের মাহমুদ ভূইয়া ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রাজিব। আনন্দ ভ্রমণে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সম্পাদক মন্ডলী ও সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। এ সময় আরও অংশ গ্রহণ করেন নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইয়া, বিশিষ্ট লেখক ও কলামিস্ট সাইদুর রহমান।

মডেল প্রেস ক্লাব-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুসং দূর্গাপুরের টঙ্ক আন্দোলনের স্মৃতিসৌধ পরিদর্শন, গারো পাহাড়, সোমেশ্বরী নদী ও জামিদার বাড়ী পিকনিক স্পর্ট পরিদর্শন করে।

সর্বোপরি পূর্বের কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হাওয়ায় আগামী তিন বছর মেয়াদি নব নির্বাচিত কমিটি অনুমোদন করে ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি ও সম্পাদক ছাড়াও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ সভাপতি হিসেবে আ: রউফ ভূইয়া, আ: হান্নান আল-আজাদ, মুরর্শেদুল কবির রিপন, যুগ্ন সাধারণ নির্বাচিত হয়েছেন এ.কে. রমিজ উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এস.এ. রুহুল আমিন, দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম, কোষাধক্ষ হৃদয় হাসান, তথ্য বিষয়ক সম্পাদক মাহাবুব মুরশেদ বিপুল, আইন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রুবেল, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সোহাগ গাজী, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন।

এছাড়াও সাধারণ সদস্য হয়েছেন শাহারা আক্তার কল্পনা ও মেঘলা জাহান।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন