বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহে এমটিএফের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে

ন্যায্য অধিকার নিশ্চিত করতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো ময়মনসিংহেও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা (এমটিএফ)।

বুধবার (১৯ নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত তিন দশকেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা মৌলিক অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। করোনাসহ প্রতিবছরের ডেংগু, নিপাহ ভাইরাস ও বিভিন্ন মহামারিতে জনগণের জীবন রক্ষায় তারা সবসময় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করলেও আজো তারা ন্যায্য দাবি ১০ম গ্রেড থেকে বঞ্চিত। এটি অত্যন্ত বৈষম্যমূলক ও হতাশাজনক বলে মন্তব্য করেন বক্তারা।

মানববন্ধনে আরো বলা হয়, সরকার দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না করলে দেশব্যাপী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ময়মনসিংহ জেলার সভাপতি শাকিল রানা, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কবীর, উপদেষ্টা শফিকুর রহমানসহ সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা।

 

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন