শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান

ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৭৩৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মগটুলা ইউনিয়নের মধ্য নাউড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মগটুলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কলিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মধুপুর বাজারের ঝাড়ুদার শাহেদ আলী’র দেড় বছরের কন্যা শিশু কুলসুম বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এসময় মাইজবাগ থেকে মধুপুরগামী যাত্রীবাহী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে কুলসুমের উপর উল্টে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত শিশু কুলসুমকে উদ্ধার করে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ বলেন, ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আমি জরুরি একটি মিটিং এ ছিলাম। খবর পাওয়া মাত্রই স্থানীয় মেম্বারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। যেহেতু এটি একটি এক্সিডেন্ট এবং নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় উভয় পক্ষের মাঝে সমঝোতা করে দেওয়া হয়েছে। দোয়া করি শিশুটিকে আল্লাহ পাক জান্নাতবাসী করুন।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন