রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন

ঈশ্বরগঞ্জে অবরোধের বিরুদ্ধে আব্দুস ছাত্তারের পক্ষে বিক্ষোভ মিছিল

এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৭৪৭ বার পড়া হয়েছে

চতুর্থ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের বিরুদ্ধে ময়মনসিংহ(৮) ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের পক্ষে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। রবিবার (১২ নভেম্বর) বিকেলে অবরোধ কর্মসূচির তীব্র প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহ- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও পৌর এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় ‘বিএনপির অবরোধ, মানি না মানি না’, ‘দেশ বিরোধী চক্রান্ত মানি না, মানবো না’, ‘অবৈধ অবরোধ, মানি না মানবো না’, ‘ছাত্রদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘ঈশ্বরগঞ্জের মাটি, ছাত্তার ভাইয়ের ঘাঁটি, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই’,ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

মিছিল শেষে মহাসড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন গোল চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, সদস্য আব্দুর রব কাজল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, মাইজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফরিদ মিয়া,পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েল, দেলোয়ার জাহান মামুন, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ,পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,শ্রমিকলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন