রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন মুক্তাগাছায় বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ শুনানি পূর্বক আগামী ১৭ জানুয়ারী রায়ের দিন ধার্য করা হয়েছে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে ক্ষতিগ্রস্থ ৪৬ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৯১৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানবিক কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ৪৬ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং পানিতে ডুবে, সড়ক দুর্ঘটনায়, বিদ্যুতায়িত হয়ে নিহত ও আহত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে।

বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেহেদি হাসান, উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত আহত ও নিহত ১২টি পরিবারের মাঝে ২ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ টি পরিবারের মাঝে ৬৬ বান্ডেল এবং অপর একটি পরিবারকে ১ বান্ডেল টেউটিনসহ মোট ৬৭টি বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে। মোট ৪৬ পরিবারের মাঝে উপকরণ সামগ্রী ও চেক বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন