শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন

ঈশ্বরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৮৩৬ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আওয়ামী ফ্যাসিস্ট ও স্বৈরাচার দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর)  বিকেলে মাইজবাগ বাজারে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশনায় উপজেলা ছাত্রদলের সদস্য ও মাইজবাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমনের হাসান মিঠুন এবং ছাত্রদল নেতা কামরুল হাসান আকাশের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও মাইজবাগ বাজারের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে মাইজবাগ কৃষি ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে মাইজবাগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতারা বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রদল রাজপথে ছিল আছে এবং থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন