রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন

ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন পালিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১১৭৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বৃহস্পতিবার বাদ আসর ঈশ্বরগঞ্জ পৌর বাজারে কাঠগোলাস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়।

ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র ব্যানারে বৃহস্পতিবার বাদ আসর মিলাদ মাহফিল শেষে স্থানীয় মারেফাতুল উলুম এতিম খানা হাফিজিয়া মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মিলাদ মাহফিল ও খাবার বিতরণে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশীদ, ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া মনি, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাজাহান জয়পুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, নুরুন্নবী, ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সহ-সভাপতি এডভোকেট সারোয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, পৌর বিএনপি নেতা সালাউদ্দিন খুররম, হায়দার আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদসহ ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আসা নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন