বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন মুক্তাগাছায় বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ শুনানি পূর্বক আগামী ১৭ জানুয়ারী রায়ের দিন ধার্য করা হয়েছে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৮৭৩ বার পড়া হয়েছে

পনেরই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও গণভোজের আয়োজন করা হয়।

এতে পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, শওকত জাহান মুকুল, সাবেক দপ্তর সম্পাদক আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুল্লাহ মিলন, আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়াত হোসেন ভুইয়া, দপ্তর সম্পাদক আবুল কালাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম লিটন, সহ দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন রাহুল, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি,
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান আবু হানিফা, তারুন্দিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান মাহমুদ রানা, সম্মানিত সদস্য সামী উচমান গণি, আনোয়ারুল হক, ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুবসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন