বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৫

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১১১২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ পনেরোজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা, মাদক,পারিবারিক ও জুয়া মামলায় পনেরোজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মঙ্গলবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার মগটুলা ইউনিয়নের নাওরী গ্রামের ফারুক মিয়া(৭০), এরশাদ আলী (৩৫), উভয়ের পিতা মোহাম্মদ আলী, একই গ্রামের ফারুক মিয়ার ছেলে মাসুদ(৩৫), ফজলুল হকের ছেলে মতিন মিয়া(৫০) সাজাপ্রাপ্ত আসামি।

পারিবারিক মামলায় আটককৃত আসামি হলো- উপজেলার মগটুলা ইউনিয়নের চাতিয়ানতলা বৈরাটি গ্রামের মুমতাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ জিয়াউল হক(৩৫)।

নিয়মিত মাদক মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলো- পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে মিজানুর রহমান নান্টু( ২৫), কাকনহাটি গ্রামের জসিম মিয়ার ছেলে রবিন মিয়া(২৫), দামদী গ্রামের মোঃ কাশেম মিয়ার ছেলে জুয়েল মিয়া(২৪)।
এছাড়াও জুয়া আইনে আরও ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আঃ রাশিদ(৫৫),মৃত কাছুম আলীর ছেলে আঃকুদ্দুছ (৬০), জোহর আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম(৪০), মগটুলা ইউনিয়নের সিরামপুর গ্রামের মাইজ উদ্দিনের ছেলে নিজামুদ্দিন(৩০)। পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার দাতারাটিয়া গ্রামের মুখলেস উদ্দিনের ছেলে জসিম উদ্দিন(৩০),আব্দুল আহমেদের ছেলে আবুল কাশেম (৪৬),মৃত শেখান্দর আলীর ছেলে মোঃ আজিম আলী(৩০)।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন,
ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ১৫ আসামিকে বিশেষ অভিযানে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিয়মিত এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন