মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী

কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, ময়মনসিংহের চেয়ারম্যান ডা. ফাউযান আব্দুর রহমান এবং সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের মাননীয় সংসদ সদস্য কামরুল হাসান মিলন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. আহসান হাবিব ইমরোজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধার পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আতিকুল রহমান প্রামানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রায় শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির আওতায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব, সাইকেল এবং নগদ অর্থ বিতরণ করা হয়, যা তাদের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের বক্তারা বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও প্রণোদনা প্রদান জাতি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন