শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন মুক্তাগাছায় বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ শুনানি পূর্বক আগামী ১৭ জানুয়ারী রায়ের দিন ধার্য করা হয়েছে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাত্র আন্দোলনে গৌরীপুরে তিন খুনে দুই মামলায় আসামী শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৭১১

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৩ বার পড়া হয়েছে

গৌরীপুরে ছাত্র আন্দোলনে তিন খুনের ঘটনায় আদালত পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানাসহ ৭১১ জনকে আসামী করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্ব) সন্ধ্যায় ডৌহাখলা ইউনিয়নের কৃষক দল নেতা আবুল কাশেম বাদী হয়ে ৯৭ নামে ও অজ্ঞাত ২০০/৩০০ আসামী করে মামলার আবেদন করেন। বিচারক আসমা সুলতানা মামলাটি আমলে নিয়ে গৌরীপুর থানায় পুলিশ বাদী হয়ে করা মামলা একীভুত করে জেলা গোয়েন্দা শাখা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুর রহিম আকন্দ বাদি হয়ে ৬৪ জন নামে ও অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামী করে মামলার আবেদন করেন। একই বিচারক আসমা সুলতানা মামলাটি আমলে নিয়ে গৌরীপুর থানায় পুলিশ বাদী হয়ে করা মামলা একীভুত করে জেলা গোয়েন্দা শাখা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, দু’টি মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, সাবেক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আসামী করা হয়েছে।

এছাড়াও ময়মনসিংহ-৪ সদর আসনের সাবেক এমপি মুহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ ৩ গৌররীপুর আসনের সাবেক এমপি নিলুফার আঞ্জুম পপি, গৌরীপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, গৌরীপুরের সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ দুই মামলায় ১৬১ জনের নামে ও অজ্ঞাতনামা ৫৫০ জনকে আসামী করা হয়েছে।

মামলার নথিতে আরও উল্লেখ্য করা হয়, ২০ জুলাই জেলার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় বিপ্লব হাসান (২০), নূরে আলম সিদ্দিকী ওরফে রাকিব (২০) ও জোবায়ের আহমেদ (২১) গুলিবিদ্ধ হয়ে মারা যান। বিপ্লব কলতাপাড়া বাজার এলাকায় চূড়ালি গ্রামে বাসিন্দা ও স্থানীয় তেলের মিলের শ্রমিক, নূরে আলম সিদ্দিকী রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক এবং জোবায়ের মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের বাসিন্দা ও শম্ভুগঞ্জ বাজারের ব্যবসায়ী ছিলেন।

সেদিন বিকালে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে কলতাপাড়া বাজারে তালু স্পিনিং মিলের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় তিনজন। এ ঘটনায় আহত আরও অন্তত ২০ জন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই তিন তরুণ মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের সদস্যদের স্বাক্ষী করে আদালতে মামলা করা হয়।

এদিকে, তিন তরুণ মৃত্যু ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা না করায় গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল আলম বাদি হয়ে ২২ জুলাই থানায় একটি মামলা করেন। অজ্ঞাত পরিচয় ৪-৫ জনকে আসামী করে হত্যা মামলার ধারায় সেটি নথিভুক্ত হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন