বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন

তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতিকে কুপিয়ে হত্যা

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৪৭৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে স্বপন ভ্রদ্র নামে (৫৫) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ঘাতক সাগর পলাতক রয়েছে।

নিহত স্বপন ভদ্র শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। সে তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। একসময় সে স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন। ঘাতক সাগর মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। সে মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সাংবাদিক স্বপন ভদ্র জমি বেচাকেনার কাজ করতেন। ঘটনার দিন সকালে সাগরসহ তিনজন স্বাংবাদিক স্বপন ভদ্রকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে বের করেন। বের হতেই সাগর স্বপন ভদ্রের হাতে কুপ দেয়। এসময় সময় স্বপন ভদ্র জীবন বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করে। দৌড়ে পালানোর সময় সে পড়ে যায়। এসময় সাগর তার ঘাড়ে কুপ দেয়। এতে স্বপন ভদ্র গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, কেন বা কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে। ঘাতক সাগর মাদকাসক্ত ছিল। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন