সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন মুক্তাগাছায় বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ

ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আগামী ১২ তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়তে সহযোগিতা করার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গিকার ব্যক্ত করে এই প্রার্থী বলেন, এবারের নির্বাচন শুধু সদরবাসি জন্য নয়, পুরো জাতির জন্য গুরুত্বপূর্ন। তাই বিভেদ ভুলে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়তে সহযোগিতা করুন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি শেষ প্রচার মিছিল পূর্ব এক সমাবেশে বিএনপির প্রার্থী এই আহবান জানান।

ওয়াহাব আকন্দ আরও বলেন- আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় ময়মনসিংহের স্থানীয় প্রশাসন একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের ঈমানি দায়িত্ব করবে বলে আমি আশা করছি। পাশাপাশি সদরবাসির প্রতি আমার প্রত্যাশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারা ধানের শীষে ভোট দিয়ে অবহেলিত সদর আসনের উন্নয়নে কাজ করার সুযোগ দিন।

এর আগে ধানের শীষের পক্ষে একটি প্রচার মিছিল নগরীর সার্কিট হাউজ মাঠ থেকে শুরু হয়ে টাউন হল, জিলা স্কুল মোড়, নতুন বাজার ও চরপাড়া এলাকা প্রদিক্ষণ করে পলিটেকনিক মাঠে গিয়ে শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দেন ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এমিছিলে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক এনামুল হক আকন্দ লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে প্রচার মিছিল উপলক্ষ্যে দুপুরের পর থেকে নগরীর ৩৩ ওয়ার্ডসহ সদর উপজেলার ৯৯টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে টাউন হল প্রাঙ্গনসহ আশপাশ এলাকায় জড়ো হয়। এ সময় ধানের শীষের মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো নগরী।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন