শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন

নব যোগদানকারী নির্বাহী অফিসার সাংবাদিকদের সাথে মতবিনিময়

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নব যোগদানকারী নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)

উপজেলা প্রশাসনিক হল রুমে নান্দাইলে কর্মরত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভার আয়োজন করেন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় নান্দাইল থানার আইন শৃংঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে মাদক, চুরি, গ্রামীন জুয়া,চাঁদা বাজি সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ।

যথাক্রমে প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ,নান্দাইল মডেল প্রেস ক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ ভূইয়া,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল,প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, রবিউল আলম ফরাজী, এ,বি সিদ্দিক খসরু,শামস-ই তাবরীজ রায়হান, আহসান কাদের মাহমুদ,প্রভাষক আমিনুল ইসলাম বুলবুল, সারোয়ার জাহান রাজিব,সাইদুর রহমান, সেলিম ভূইয়া,আকরাম হোসেন,মাওলানা হাবিবুর রহমান,শাহজাহান ফকির সহ প্রমুখ।

মতবিনিময় সভায় নবযোগদান কারী নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল তার কর্মকালীন সময়ে নান্দাইলের আইন শৃংঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের বলেন, আপনাদের নিকট কোথাও কোন সমস্যা মনে হলে আমাকে সরাসরি জানাবেন। আমি সমস্যা সমাধানের চেষ্ঠা করব। তিনি বলেন, আমার ফোন নাম্বার ও দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে যে কোন কারনে ও কোনো সময় আমাকে ফোন দিবেন। এসময় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন