মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান

মাথার চুল কেটে তিন মণ দুধ দিয়ে গোসল করলেন যুবদল নেতা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজেই নিজের বাম হাতের কনিষ্ঠ আঙুল কাটার এক বছর পর মাথার চুল কেটে তিন মণ দুধ দিয়ে গোসল করলেন যুবদল নেতা। তিনি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর যুবদলের সভাপতি প্রার্থী রিপন আকন্দ(২৯)।

জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে নিজের উপর অভিমান করে গতবছরের ১১ সেপ্টেম্বর বিকেলে দা দিয়ে নিজের কনিষ্ঠ আঙুল নিজেই কেটেছিলেন এই নেতা। সেদিন আঙুল কেটে গুরুতর আহত অবস্থায় তিনি পণ করেছিলেন, যদি বেঁচে থাকেন তাহলে এক বছরের আগে তিনি আর নিজের মাথার চুল কাটবেন না। এও বলেছিলেন,
একবছর পরে তিনি দুধ দিয়ে গোসল করে মাথার চুল কাটবেন। নিজেকে দেওয়া নিজের সেই কথা রাখতেই এবছর আজ (১১ সেপ্টেম্বর) সোমবার বিকেলে মাথার চুল কেটে তিন মণ দুধ দিয়ে গোসল করলেন যুবদল নেতা রিপন। উপজেলার পৌর এলাকার আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এক বছর পর মাথার চুল কেটে তিন মণ দুধ ঢেলে গোসল করেন তিনি। রিপন ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাইভাকুরী গ্রামের সোহরাব আলীর ছেলে। রিপনের এ কর্মকাণ্ড দেখতে বিভিন্ন বয়সের মানুষ স্কুল মাঠে ভীড় জমায় তখন।
গোসল শেষে সকলের মাঝে বিরিয়ানি বিতরণ করেন এই নেতা।

এ বিষয়ে রিপন আকন্দ বলেন, গত বছরের এই দিনে আমার ব্যক্তিগত একটি বিষয় নিয়ে পরিবারের ওপর অভিমান করে নিজের কনিষ্ঠ আঙুল নিজেই কেটে ফেলেছিলাম। সেদিন মারাত্মক ভাবে আহত হয়ে প্রতিজ্ঞা করেছিলাম, যদি বেঁচে থাকি তাহলে এক বছর আর মাথার চুল কাটবো না। এক বছর পর মাথার চুল কেটে দুধ দিয়ে গোসল করবো। সেই প্রতিজ্ঞা থেকেই আজ মাথার চুল কেটে তিন মণ দুধ দিয়ে গোসল করি।

তিনি আরও বলেন, শরীরের প্রতিটি অঙ্গ আল্লাহর দেওয়া নেয়ামত। আমি সেই নেয়ামতের মর্ম বুঝতে পারিনি। আমি সমাজের সকল লোকদের বলছি, আমার মতো আর কেউ এমন ভুল করবেন না। আমার মতো যাতে আর কেউ এমন ভুল না করে সেজন্যই আমার আজকের এই আয়োজন।
এতে আমার শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানিয়েছি। এইদিনটি আমার জীবনের একটি অভিশপ্ত দিন। এই অভিশাপ থেকে মুক্ত পেতেই আজকে আমি দুধ দিয়ে গোসল করি। এসময় জীবনের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটাতে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন