শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ময়মনসিংহে বেসরকারি হাসপাতাল ও রেস্টুরেন্টে জরিমানা

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বায়ু দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করায় সরকারি হাসপাতাল ও রেস্টুরেন্টে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক দিলরুবা আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়, রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে বায়ু দূষণ করার অপরাধে বায়ু দূষণ (নিয়ন্ত্রন) আইনে ৭ জন ব্যক্তিকে, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা আইনে ১ টি রেস্টুরেন্ট এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত না করায় চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) আইনে ২টি হাসপাতালকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়। চরপাড়া শাহীন ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাস্পাতালকে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক দিলরুবা আহমেদ বলেন, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক রুবেল মাহমুদ, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন