বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ময়মনসিংহে রজিমিস্ত্রী হত্যায় শেখ হাসিনা-কাদেরকে আসামি করে মামলা

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩৪ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহের ভালুকায় রাজমিস্ত্রী তোফাজ্জাল হোসেন (২২) হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে আদালতে মামলা দায়ের হয়েছে। এই মামলায় ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলী আদালতে ভালুকা উপজেলার চাপড়বাড়ী এলাকার বাসিন্দা হৃদয় মাহমুদ জান্নাত বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।

এ সময় আদালতের বিচারক স্মরণিকা পাল মামলাটি আমলে নিয়ে এ ঘটনায় থানায় আরও কোন মামলা দায়ের হয়েছে কী না, তা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাতে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ভালুকা আসনের সাবেক এমপি এম.এ ওয়াহেদ, সাবেক এমপি কাজিম উদ্দিন আহাম্মদ ধনু, পিস্তল মামুন, জঙ্গইল্যা মনিরসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ৬৪ জনের নাম উল্লেখ করা হয়।

বাদি পক্ষের আইনজীবি অ্যাড. আজিজুল হক খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৪ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের নির্দেশে এবং প্রত্যক্ষ অংশগ্রহনে হামলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকার আইডিয়াল মোড় এলাকায় খুন হন রাজমিস্ত্রী তোফাজ্জল হোসেন। এই হত্যাকান্ডের সাথে আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। আমরা এই হত্যাকান্ডের ঘটনায় ন্যায় বিচার আশা করছি।

প্রসঙ্গত, নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের বাসিন্দা। তিনি ভালুকা উপজেলার পাশ্ববর্তী শ্রীপুর থানার নগর হাওলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে রাজমিস্ত্রির কাজ করতেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন