বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

চাচা শ্বশুরের হাতে গৃহবধু খুন, পুকুরে ঝাপ দিয়ে প্রাণ রক্ষা স্বামীর

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৫৯৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছায় শিউলী আক্তার (৩০) নামে এক নারীকে কুপিয়ে হতার করার অভিযোগ উঠেছে চাচা শশুরের বিরুদ্ধে। এ সময় নিহত নারীর স্বামী শরিফুলকে হতার উদ্দেশ্যে দা নিয়ে তাড়া করলে সে পুকুরে ঝাপ দিয়ে প্রাণে রক্ষা পায়।

শনিববার (১৩ জুলাই) সকালে উপজেলার বাঁশাটি ইউনিয়নের গোয়ারী উত্তর গ্রামে এই ঘটনা ঘটে। শিউলী আক্তার ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার গোয়ারী উত্তর গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম ও শিউলী আক্তারের তিন কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত সোলায়মান একই বাড়ির নেওয়াজ আলীর ছেলে ও শরিফুলের আপন চাচা। গতকাল শুক্রবার বিকালে আপন চাচা সোলায়নের শিশু সন্তানের সাথে শরিফুলের শিশু সন্তানের ঝগড়া হয়। সেই ঝগড়ার জেরে ঘটনার দিন শনিবার সকালে সোলায়মান এসে শরিফুল ও তার স্ত্রী শিউলী আক্তারকে ঘুম থেকে ডেকে তুলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সোলায়মান দা দিয়ে কুপিয়ে শিউলী আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই শিউলী আক্তার মারা যায়। এসময় স্বামী শরিফুলকেও হতার উদ্দেশ্যে দা নিয়ে তাড়া করে। শরিফুল দৌড়ে গিয়ে বাড়ির পাশের পুকুরে ঝাপ দিয়ে প্রাণ রক্ষা করে।

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন