শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবী এবং দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশ শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির অভিযানে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত

আজান দেওয়ার সময় মসজিদে ঢলে পড়েন মুয়াজ্জিন, হাসপাতালে মৃত্যু

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৯৯৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফজরের আজানের শেষ ধ্বনি উচ্চারণের সঙ্গে সঙ্গে মেঝেতে ঢলে পড়েন মতিউর রহমান (৫৩) নামে এক মুয়াজ্জিন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহম্পতিবার (২৭ এপ্রিল) রাত তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বুধবার (২৬ এপ্রিল) ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া কমান্ডার বাড়ি জামে মসজিদে ফজরের আজান দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন।

নিহত মতিউর রহমান ওই এলাকার প্রয়াত আইন উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত দত্তপাড়া কমান্ডার বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মতিউর রহমানের ছোটভাই আব্দুল লতিফ। লতিফ জানান, ঘটনার দিন বুধবার ভোর রাতে ফজরের আজানের ধ্বনি উচ্চারণের সঙ্গে সঙ্গে মতিউর রহমান মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। এতে তাঁর মাথায় প্রচন্ড আঘাত লেগে রক্তক্ষরণ হয়। পরে স্থানীয় এক লোক এসে এ অবস্থা দেখলে দ্রুত তাঁর বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৩ টার দিকে মতিউর রহমান মারা যান। এরপর আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় দত্তপাড়া কমান্ডার বাড়ি জামে মসজিদে তার জানাজে শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মতিউর রহমানের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস ছাত্তার (কমান্ডার)।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন