বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয়

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৫৬ বার পড়া হয়েছে

২৯ জানুয়ারী ২০২৬, আনন্দঘন পরিবেশে সাংবাদিক ও ভোট প্রার্থী সংসদ সদস্যগণের নিযুক্ত প্রতিনিধিদের উপস্থিতিতে বৃহস্পতিবার ২৯ জানুয়ারী ২০২৬, শেষ বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ’র কার্যালয়ের উত্তরণ সম্মেলন কক্ষে পোষ্টাল ভোট সংরক্ষণের জন্য ১৬টি ভোট বাক্স সিল গালা করা হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি এবং বৈদেশিক মুদ্রা আহরণকারীদের সম্মানে এই প্রথম ভোটাধিকারসহ মৌলিক অধিকার যথাযথ গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের সরকার কার্যকরী পদক্ষেপ নিয়ে পোষ্টাল ভোটের আয়োজন করে। সরকারী নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে উক্ত ভোট সংরক্ষণের জন্য ভোট বাক্স সিল গালা করার আয়োজন করা হয়।

কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যেই পোষ্টাল ভোটের রেজিষ্ট্রেশন করেছেন ১৩ হাজার ৫০৯ জন বলে জানান এবং ভোট বাক্স সিলগালা করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ। এ সময় তার সাথে ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ ফজলে রাব্বি, কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর এবং এডিসি জেনারেল বি.এম কুদরত এ খুদা সহ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ অফিসার নির্বাচনে অংশ গ্রহণকারীগণের প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

এখানে উল্লেখ্য যে, কুড়িগ্রাম-১ আসনে রেজিষ্ট্রেশন করেছে ৩৭০৩ জন, কুড়িগ্রাম-২ আসনে রেজিষ্ট্রেশন করেছে ৩৯২৩ জন, কুড়িগ্রাম-৩-এ রেজিষ্ট্রেশন করেছে ২১০১ জন এবং কুড়িগ্রাম-৪ এ রেজিষ্ট্রেশন করেছে ৩৭৮২ জন। মোট চারটি সংসদীয় আসনে রেজিষ্ট্রেশন করেছে ১৩,৫০৯ জন।

জেলা কারাগার থেকে ১২ জন আবেদন করেছেন বলে জানা গেছে। আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন