রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে! মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার নটানপাড়া এলাকায়। ভাড়া বাসা থেকে সোনা ডিজিটালের স্বত্বাধিকারী শাহেদ হোসেন সোনার একমাত্র মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক সংবাদের বিবরণ অনুসন্ধানে জানা যায়, রৌমারী উপজেলার টিএনটি পাড়ার নিবাসী এবং ‘সোনা ডিজিটাল’-এর স্বত্বাধিকারী শাহেদ হোসেন সোনা মিয়ার একমাত্র মেয়ে মুক্তি রবিবার ১৫ নভেম্বর ভোর রাতে গলায় ওড়না পেচিয়ে আত্বহত্যা করেছে বলে জানা গেছে।

জানা গেছে, তারা বর্তমানে রৌমারী নটানপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঠিক কী কারণে এমন মর্মান্তিক ও হূদয়বিদারক ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। একটি তাজা প্রাণের এমন আকস্মিক ও অকাল প্রয়াণে পরিবারটিসহ গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথার হয়ে পড়েছেন বাবা-মা ও স্বজনরা।

এ বিষয়ে জানতে চাইলে রৌমারী থানার ওসি নাঈম জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে তার মা’সহ আপনজনের মুখজবানী নিয়েছি তাতে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, তবে মেয়েটি নাকি খুব জেদি ছিল। যখন যেটা চাইতো তখন সেটা দিতে হতো। এর বাইরে কিছু জানা যায়নি। তবুও অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন