শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু কুড়িগ্রামের ৩ থানায় মাদক-মোটরসাইকেল ২০ মামলার আসামীসহ আটক-৮ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার সাথী সমাবেশ অনুষ্ঠিত অপ্রতিরোধ্য মাদক কারবারি ও ভূমিদস্যু মিজুর অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক ২৪ শিক্ষার্থীর সবাই ফেল

কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জেলার সকল রুকনদের উপস্থিতিতে শনিবার (১৪ নভেম্বের) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার হলরুমে কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে জেলা রুকন সম্মেলন’২৬ এবং ২০২৭-২৮ সেশনের জন্য কুড়িগ্রাম জেলা আমীরের শপথ ও জেলা শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷

উক্ত রুকন সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য কুড়িগ্রাম জেলা আমীর হিসাবে শপথ নিয়েছেন রানিং জেলা আমীর বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন।

গঠনতন্ত্রের ৭২ ধারা অনুযায়ী জেলার পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০ জন পুরুষ ও ১১ জন মহিলা সদস্য জেলা শূরা নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত জেলা আমীর ও শূরা সদস্যদের শপথ বাক্য পাঠ করান রুকন সম্মেলনের প্রধান অতিথি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মমতাজ উদ্দিন বলেন- রুকনদের জ্ঞানের ক্ষেত্রে আরো যোগ্য হতে হবে ৷ কুরআনের জ্ঞান অর্জন করতে হবে ৷ দুনিয়ার মোহ ছেড়ে যারা আখিরাতকে প্রাধান্য দিবেন তাদেরকেই মান উন্নয়ন করাতে হবে ৷ দুনিয়ার বিজয় সংখ্যা দিয়ে হয়না, আল্লাহর ফয়সালাতে হয় ৷ তাই কুড়িগ্রামের মতো স্থানীয় নির্বাচনেও ভুমিকা রাখতে হবে আমাদের।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা আমীর নাগেশ্বরী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-১ এর সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি, বিশিষ্ট সমাজ সেবক মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি মোশারফ হোসেন ও সেক্রেটারী মোবাশ্বের রাশেদীন প্রমুখ৷

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন