শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু কুড়িগ্রামের ৩ থানায় মাদক-মোটরসাইকেল ২০ মামলার আসামীসহ আটক-৮ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার সাথী সমাবেশ অনুষ্ঠিত অপ্রতিরোধ্য মাদক কারবারি ও ভূমিদস্যু মিজুর অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক ২৪ শিক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে ৭০ পরীক্ষার্থীর সবাই ফেল

জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদরাসার মেধাবী তিন শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, বক্তব্য এবং রচনায় বিচারকদের মুগ্ধ করে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন।

জানা যায়, কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন, রাজারহাট কামিল মাদরাসার তিন মেধাবী শিক্ষার্থী।

কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনায় তিন বিভাগে সাফল্য পাওয়া এসব শিক্ষার্থী এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়া তিন শিক্ষার্থীরা হলেন- কামিল প্রথম বর্ষের মো: আলামিন আশিক (কবিতা আবৃত্তিতে), কামিল দ্বিতীয় বর্ষের মো: আনিচুর রহমান সাইফী (উপস্থিত বক্তৃতায়) এবং ফাজিল প্রথম বর্ষের মো: ফারহাজুল ইসলাম (রচনায়)।

জানা গেছে, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশের ৬৪ জেলার অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসায় একযোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এতে নজরুলসংগীত ও গজল, নজরুলের রচিত হামদ-নাত, কবিতা আবৃত্তি, রচনা ও উপস্থিত বক্তৃতাসহ পাঁচটি বিভাগ রাখা হয়েছে।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, উপজেলা পর্যায়ের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা জেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ের নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে নির্বাচিতরা জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়ে থাকেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতায়, রচনা বিষয়ে ৮ জেলার ৮ প্রতিযোগির মধ্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী মোঃ ফারহাজুল ইসলাম পিতাঃ মোঃ হোসেন আলী, মাতাঃ রেনুকা বেগম, শ্রেণীঃ ফাজিল ১ম বর্ষ, ভেনুঃ জেলা শিল্পকলা একাডেমী রংপুর ২৬ অক্টোবর ২০২৬, উত্তীর্ণ হয়েছেন।

রাজারহাট কামিল মাদরাসার ছাত্র রচনায় প্রথম হওয়া মেধাবী মোঃ ফারহাজুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েছি এবং শিক্ষকরা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন।

এরপর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সকল ফাজিল কামিল মাদ্রাসা পর্যায়ে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতায়, কবিতা আবৃত্তি বিষয়ে ৮ জেলার ১৬ জনের মধ্যে বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অধিকারী মোঃ আলামিন আশিক, পিতাঃ মোঃ নুরজামাল মিয়া, মাতাঃ আছমা বেগম, শ্রেণীঃ কামিল ১ম বর্ষ, ভেন্যুঃ ধাপ সাতগাড়া বাইতুল মোকাররম কামিল মাদ্রাসা রংপুর, ৮ নভেম্বর এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সকল ফাজিল কামিল মাদ্রাসা পর্যায়ে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতায়, উপস্থিত বক্তৃতা বিষয়ে ৮ জেলার ১৬ জনের মধ্যে রংপুর বিভাগে ১ম স্থান অধিকারী মোঃ আনিচুর রহমান, পিতাঃ মোঃ আবু সাঈদ, মাতাঃ আলেয়া বেগম, শ্রেণীঃ কামিল ২য় বর্ষ রাজারহাট, ৮ নভেম্বর ২০২৬শে উত্তীর্ণ হয়েছেন।

প্রতিকূলতার মধ্যেও কবিতা আবৃত্তিতে প্রথম হওয়া আল আমিন আশিক বলেন, ‘আল্লাহর রহমত এবং পিতা-মাতা ও শিক্ষকদের দোয়া ও ভালোবাসায় এ অর্জন সম্ভব হয়েছে।’

উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয়ের বাহক বক্তৃতায় প্রথম হওয়া আনিচুর রহমান সাইফী জানান, ‘এ অর্জন আমার একার নয়, মা-বাবা এবং শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।’

ঐতিহ্যবাহী রাজারহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল হাই বলেন, ‘তিন শিক্ষার্থীর এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। আশা করি, জাতীয় পর্যায়ে কাঙ্ক্ষিত ফল অর্জন করবে এবং প্রতিষ্ঠান, সমাজ, পরিবার ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

তিনি আরও বলেন, একইসাথে আপনার মত অনুসন্ধানী সাংবাদিকদের লেখনীর মাধ্যমে আমাদের প্রিয় দ্বিনি প্রতিষ্ঠান এগিয়ে যাবে।

রাজারহাট কামিল মাদ্রাসা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা সদরে ১৯৬৩ সালে স্থাপিত একটি ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন