বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু কুড়িগ্রামের ৩ থানায় মাদক-মোটরসাইকেল ২০ মামলার আসামীসহ আটক-৮ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার সাথী সমাবেশ অনুষ্ঠিত অপ্রতিরোধ্য মাদক কারবারি ও ভূমিদস্যু মিজুর অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক ২৪ শিক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে ৭০ পরীক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ইয়াবা, হিরোইনসহ আইনজীবি দম্পতিসহ আটক-৩

কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইউনিয়নের দেবীপুর বৈরাগীপাড়া গ্রামে জনৈক শ্রী বেনু চন্দ্র শীল, পিতা-মৃত পূর্ন চন্দ্র শীল এর পরিত্যক্ত দোচালা টিনের ঘরের ভিতরে থেকে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: ১। শ্রী মানিক চন্দ্র শীল (৪৩), পিতা- শ্রী রাখাল চন্দ্র শীল, সাং- ভবানীপুর, ২। শ্রী মিলন চন্দ্র সেন (২৭), পিতা- শ্রী খিতিন চন্দ্র সেন, সাং- দেবীপুর সেনপাড়া, ৩। মোঃ বিপ্লব মিয়া (২৫), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- দেবীপুর মন্দিরপাড়া, ৪। মোঃ তৈয়ব আলী (৪৮), পিতা- মোঃ আব্দুল হামিদ, সাং- ভবানীপুর হাতিবান্ধা, সর্ব ইউপি- ভিতরবন্দ, থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রামগনকে গ্রেফতার করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ১১ নভেম্বর রাতে নাগেশ্বরী থানাধীন ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর বৈরাগীপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

অপরদিকে, কুড়িগ্রাম সদরে ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ইস্কাফ ও একটি মোটরসাইকেল জব্দসহ ১জন মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার ১২ নভেম্বর অভিযানকালে কুড়িগ্রাম সদর থানাধীন ধরলা ব্রিজের পশ্চিম পাশে টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে ৫০ বোতল ইস্কাফসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন: মোঃ রাজু ইসলাম (৩০), পিতা: মোঃ আব্দুর রাজ্জাক, সাং- পাইকপাড়া, ডাকঘর: বোয়ালদার, ইউনিয়ন: বোয়ালদার, থানা: হাকিমপুর, জেলা: দিনাজপুর।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন