রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকার ১০৫৮-এর ২এস সাব-পিলারের নিকটবর্তী থেকে মহির উদ্দিন (৫০) নামের এক বাংলাদেশি কৃষককে ৫টি ছাগলসহ ধরে নিয়ে যাওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে দীর্ঘ ৮ ঘণ্টা পরে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৪ নভেম্বর) সকালের দিকে শৌলমারী ইউনিয়নের চরবোয়ালমারী সীমান্তে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মহির উদ্দিন ওই গ্রামের বানিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫৮-এর ২এস সাব-পিলারের নিকটবর্তী চরবোয়ালমারী গ্রামের শূন্য লাইন থেকে ভারতের প্রায় ৫০ গজ অভ্যন্তরে ফাঁকা স্থানে ছাগলগুলো ঘাস খাওয়ানোর জন্য রশি দিয়ে বেঁধে রেখেছিলেন কৃষক মহির উদ্দিন। এ সময় ভারতের কুকুরমারী গ্রামের স্থানীয় কৃষকরা ধান ক্ষেত ছাগল যাওয়ার অভিযোগ এনে তাকে ডেকে নিয়ে মারধর করে।

এরপর ১৮৩ বিএসএফ ব্যাটালিয়নের কুকুরমারী ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট খুলে এসে মহির উদ্দিনকে ছাগলসহ ধরে ভারতে নিয়ে যায়। এ সময়েও তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার পক্ষ থেকে।

জানা যায়, ঘটনার পর কৃষকের পরিবার বিষয়টি স্থানীয় বিজিবিকে জানায়। খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গয়টাপাড়া বিওপির সদস্যরা তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। এরপর বিকেল ৬টার দিকে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের দিয়ারার বিএসএফ ক্যাম্পের এসি মনোজ শ্রীয়া এবং বিজিবির পক্ষে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার মো: ইদ্রিস আলী নেতৃত্ব দেন বলে জানা গেছে।

বৈঠক শেষে বিএসএফ ওই কৃষক ও তার ৫টি ছাগল বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে। পরে বিজিবি সদস্যরা কৃষক মহির উদ্দিনকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেন।

অন্যাভাবে মারধরের শিকার ভুক্তভোগী মহির উদ্দিনের ছেলে মোবারক হোসেন বলেছেন, আমার বাবা সকালে ছাগল নিয়ে সীমান্তের ফাঁকা জায়গায় বেঁধে রেখেছিলেন। কিছুক্ষণ পর ভারতের কিছু নাগরিক এসে বাবাকে ডেকে নিয়ে অন্যায়ভাবে ছাগলসহ ধরে মারধর করে। পরে তারা বাবাকে বিএসএফের হাতে তুলে দেয়। পরে বিজিবিকে জানালে তারা পতাকা বৈঠকের মাধ্যমে বাবাকে ফিরিয়ে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার ইদ্রিস আলী বলেন, কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমেই ওই কৃষক ও তার ছাগলগুলোকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন