শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু কুড়িগ্রামের ৩ থানায় মাদক-মোটরসাইকেল ২০ মামলার আসামীসহ আটক-৮ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার সাথী সমাবেশ অনুষ্ঠিত অপ্রতিরোধ্য মাদক কারবারি ও ভূমিদস্যু মিজুর অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী

ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের কৃষকেরা দায়ী নন। অথচ এর সবচেয়ে বড় অভিঘাত মোকাবিলা করতে হচ্ছে তাঁদের। জলবায়ু সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন, কৃষকের অধিকার সুরক্ষা ও কৃষিব্যবস্থার ন্যায্য রূপান্তর নিশ্চিত করার দাবিতে ময়মনসিংহে ধানখেতে সমাবেশ করেছেন কৃষক-কিষানীরা।

শনিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের একটি ধানখেতে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযানের অংশ হিসেবে আয়োজিত সমাবেশে কৃষি উপকরণ, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন কৃষক-কিষানীরা। তাঁরা জলবায়ু ন্যায়বিচার, খাদ্যনিরাপত্তা ও কৃষকের অধিকার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

তুরস্কের আন্তালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনে বাংলাদেশের প্রান্তিক কৃষকদের অভিজ্ঞতা ও দাবিগুলো বিশ্বনেতাদের কাছে তুলে ধরতেই মাঠপর্যায়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন গবেষক ও সাংবাদিক মোকাম্মেল হোসেন, প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সহসভাপতি মো. আক্তারুজ্জামান, অন্যচিত্র ফাউন্ডেশনের পরিচালক ইমন সরকার, উদ্দীপন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও কৃষক এমদাদুল ইসলাম এবং অভিলাষ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সোলার সিস্টার নাজমা আক্তার।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি বহন করছেন প্রান্তিক কৃষকেরা। অথচ আন্তর্জাতিক জলবায়ু আলোচনা, অর্থায়ন ও নীতিনির্ধারণে তাঁদের অভিজ্ঞতা ও প্রয়োজন যথাযথ গুরুত্ব পাচ্ছে না। কৃষকের অধিকার ও খাদ্যনিরাপত্তাকে গুরুত্ব দিয়ে কৃষিব্যবস্থার পরিবর্তন করতে হবে। এ ক্ষেত্রে কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের উৎপাদন খরচ কমানো ও আয় সুরক্ষায় কার্যকর উদ্যোগ প্রয়োজন।

কৃষক এমদাদুল ইসলাম কৃষি উৎপাদনের ব্যয়, সেচ, সার ও জ্বালানির ওপর নির্ভরতার বিষয়গুলো তুলে ধরেন। নাজমা আক্তার কৃষিতে সৌরশক্তির ব্যবহার বাড়ানো এবং নারী কৃষকদের প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সমাবেশে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় অনুযায়ী পর্যাপ্ত, নতুন ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা; কৃষকের অধিকার ও খাদ্যনিরাপত্তাকে কেন্দ্র করে কৃষি-খাদ্যব্যবস্থার ন্যায্য রূপান্তর; ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, নারী কৃষক, কৃষিশ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীর নীতিনির্ধারণ ও বাস্তবায়নে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা; কৃষিতে সৌরসেচ, পানিসাশ্রয়ী চাষাবাদ ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার; জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় কৃষকদের জন্য সহজ শর্তে ক্ষতিপূরণ ও অভিযোজন সহায়তা; এবং কৃষকের অধিকার ও স্বার্থ সুরক্ষায় জলবায়ু নীতিতে তাঁদের অভিজ্ঞতার প্রতিফলন ঘটানো।

আয়োজকেরা বলেন, কৃষিতে নিঃসরণ কমানোর উদ্যোগের নামে ক্ষুদ্র কৃষকদের ওপর নতুন বাধ্যবাধকতা বা অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো যাবে না। বরং এমন পরিবর্তন নিশ্চিত করতে হবে, যাতে কৃষকের উৎপাদন খরচ কমে, আয় সুরক্ষিত হয় এবং খাদ্যনিরাপত্তা বাড়ে।

অন্যচিত্র ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেছে ক্লিন, বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটারনাল ডেট (বিডাব্লিউজিইডি), পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) এবং ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, ময়মনসিংহ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন