রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ৯৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক। নির্বাচনে ২ হাজার ৯২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮৫৩ জন ভোট দিয়েছেন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃ রাজঃ ২৯৪৩) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ নভেম্বর-২০২৬, দিনব্যাপী সোনাহাট দাখিল মাদরাসায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ওই দিনের মধ্যরাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাতেন পেয়েছেন ৮৬৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক।

মোট ১৭টি পদের মধ্যে ছয়টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ১১টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নে মোট ভোটার ২ হাজার ৯২ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৫৩ জন।

নির্বাচিত অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান, সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক নুর ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক, সড়ক সম্পাদক নুর হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রফিকুল ইসলাম এবং কার্যকরী সদস্য রিপন মিয়া ও মজিবর রহমান।

জানা যায়, নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেছেন সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী। তিনি নির্বাচনের সার্বিক বিষয়াদীতে সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন