সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার কথা বলে ৪২ জনের কাছ থেকে টাকা আদায়, প্রতারক গ্রেফতার

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১২৩৯ বার পড়া হয়েছে
গ্রেফতারকৃত মো. জামান মিয়া

ময়মনসিংহে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে মো. জামান মিয়া (৩৯) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গ্রেফতারকৃত মো. জামান মিয়া জেলার সদর উপজেলার বাড়ার পাড় এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

শনিবার (১ জানুয়ারী দ্বিবাগত রাত ১০ টায় জেলার সদর উপজেলার বাড়ার পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২ জানুয়ারী) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪’ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর শিশির মাহমুদ তালুকদার এসব তথ্য জানান।

তিনি বলেন, মো. জামান মিয়া দীর্ঘদিন যাবৎ গ্রামের ভুমিহীন ও দুস্থদের কাছ থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলিয়া প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা আদায় করে আসছে। আনুমানিক ৬ বছর আগে সদর উপজেলার চুরখাই এলাকায় চেয়ারম্যানের কাছে সুপারিশ করে সুমন মিয়া নামে একজনকে আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেয়। এজন্য তিনি সুমন মিয়ার কাছ থেকে ৩ হাজার টাকা আদায় করে। এই ঘটনার পর থেকে জামান মিয়া আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে টাকা আদায় করে আসছে।

মেজর শিশির মাহমুদ তালুকদার আরও বলেন, পরে ২০১৯ সালে জেলার ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের ভূমিহীন ও দুঃস্থদেরকে প্রতারণার জন্য টার্গেট করে। প্রথম দিকে ভূমিহীন ও দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে আশ্রয়ন প্রকল্পের ঘর ঘর পাইয়ে দেয়ার প্রলোভনে ৪২ জন ভূমিহীন ও দুঃস্থদের কাছ থেকে ইট, বালী ও সিমেন্টের কথা বলে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা করে আদায় করে। এভাবে ৪২ জনের কাছ থেকে ২ লক্ষ ৯৫ হাজার টাকা আদায় করে নেয়।

তিনি আরও বলেন, ভোক্তভোগীরা দীর্ঘদিন অপেক্ষা করার পর ভোক্তভুগীরা ঘর না পেয়ে অভিযুক্ত জামানের নিকট টাকা ফেরত চাইলে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপন করতে থাকে। এরপর বিষয়টি জানাজানি ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে র্যাব অভিযান চালিয়ে জামানকে গ্রেফতার করে।

্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারকৃত জামান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন