বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ভিমরুলের কামড়ে মসজিদের ইমামসহ মেয়ের মৃত্যু, ছেলে হাসপাতালে

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৮০৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে মসজিদের ইমামসহ মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিফাত উল্লাহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতরা হলেন, দুধনই বড় মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম (৪৮) ও তার মেয়ে লাবিবা (৮)।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার দুধনই এলাকায় এ ঘটনা ঘটে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুরের পরে মাওলনা আবুল কাশেম তার ছেলে সিফাত উল্লাহ ও মেয়ে লাবিবাকে নিয়ে বন্যার পানিতে নৌকায় করে ঘুরতে বের হয়। এসময় একটি গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ভিমরুল তাদের কামড়ে আহত করে। পরে নৌকা নিয়ে তীরে ভিড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে মেয়ে লাবিবাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে বাবা ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবা মাওলানা আবুল কাশেম মারা যায়। পরে সিফাত উল্লাহকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন