বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী

ঈশ্বরগঞ্জে ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে বৈষম্যবিরোধীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৬০৮ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জে ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে বৈষম্যবিরোধীদের মানববন্ধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র সমন্বয়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) দুপুরে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগনের  ব্যানারে অংশ নেয় শিক্ষার্থীরা।

জানা যায়, চলতি বছরের ৩ জুন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ঈশ্বরগঞ্জ উপজেলায় যোগদান করেন। এরপর থেকে নিজের দাপ্তরিক কাজ ছাড়াও সাধারন মানুষের সাথে সৌজন্যমূলক আচরণসহ সকল কর্মকান্ডেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেন তিনি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নিয়মিত খুঁজ খবর করা ছিলো চোখে পড়ার মতো। এ অবস্থায় তাঁর হঠাৎ বদলির খবরে বিক্ষুব্ধ হয়ে উঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এছাড়াও সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা হঠাৎ বদলির আদেশ ফেরানোর দাবি জানান।

ছাত্র সমন্বয়ক মো. হাসানুর রহমান সজিব, শাকিব, সাইমন রহমান, মিলন ও শিহাবসহ আরো অনেকেই মানববন্ধনে অংশগ্রহণ করে বলেন, আমরা শিক্ষার্থীদের এমন দাবিকে সমর্থন করে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের বদলীর আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষাণা করা হবে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২০২৪ তারিখ হঠাৎ করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঈম্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তালে পার্শ্ববর্তী  নান্দাইল উপজেলায় বদলি করা হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন