বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবী এবং দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশ শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির অভিযানে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত

কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবী এবং দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশ

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এবং দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও-এ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকারের নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিল কুড়িগ্রাম মেইল বাস্টান্ড হতে শুরু করে শাপলা চত্বর হয়ে কলেজ মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়৷

জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। তিনি বলেন, যেই আওয়ামীলীগ দেশের শীর্ষ আলেমদেরকে হত্যা করেছে তাদের রাজনীতি করার কি সুযোগ আছে উপস্থিত জনতা বলেন না। আইন শৃঙ্খলা সম্পর্কে তিনি বলেন জালাও পোড়াও করে আওয়ামীলীগের রাজনীতি এ দেশের মাঠিতে হবেনা। কুড়িগ্রাম-১ আসনের এমপি ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার। তিনি বলেন সরকারি বিভিন্ন প্রগ্রামে জয়বাংলা শ্লোগান দেয় সেটা কিসের লক্ষণ। যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে সে যেনো কোনো ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে জনগণকে সজাগ থাকথে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, জেলা শিবিরের সভাপতি মোশারফ হোসেন প্রমূখ।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন