ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহল দল ২৪ নভেম্বর (মঙ্গলবার) শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলাধীন কর্ণজোড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
আটকতৃরা হলেন- অপু চন্দ্র দাস (১৭), পিতা-কৃষ্ণপদ দাস, গ্রাম-গোবিন্দপুর, পোষ্ট-হাতিয়া বাজার এবং চন্দন জল দাস (১৩), পিতা-শিপন জল দাস, গ্রাম-মৌলভী, পোষ্ট-উসখালী বাজার, উভয়ের থানা-হাতিয়া, জেলা-নোয়াখালীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ভারতে বসবাসরত তাদের চাচার নিকট শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ ছাড়াও, অর্থের বিনিময়ে তাদের অবৈধভাবে ভারতে গমনে সহায়তাকারী হিসেবে স্থানীয় ০৩ (তিন) জন ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া যায়। তারা হলেন- মোঃ মামুন (২২), পিতা-নেহাল, গ্রাম- বাবেলাকোনা, মোঃ কালু মিয়া (৩৫), পিতা-জয়নাল, গ্রাম- বাবেলাকোনা এবং মোঃ মাসুদ মিয়া (২৫), পিতা-শফিক মিয়া, গ্রাম- চান্দাপাড়া; সকলের ডাকঘর- মাটিপাটা, থানা- শ্রীবরদী, জেলা-শেরপুর।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, আটককৃত ০২ জনকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ভারতে গমনে সহায়তাকারী উল্লিখিত ০৩ (তিন) জনকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।