মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ঈশ্বরগঞ্জে উদ্বোধন হলো দৃষ্টিনন্দন মডেল মসজিদ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৭৫৮ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জে উদ্বোধন হলো প্রধানমন্ত্রীর উপহারের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। ধর্মপ্রাণ মুসলমানদের নামাজের জন্য ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। সোমবার(১৭ এপ্রিল) উপজেলার পৌর এলাকায় অবস্থিত দৃষ্টিনন্দন নবনির্মিত মডেল মসজিদের (নীচতলায়) এক ভার্চুয়ালী উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন সকাল ১০টায় মসজিদটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন, ময়মনসিংহ , ময়মনসিংহ বিভাগীয় ইসলামি ফাউন্ডেশনের পরিচালক তৌহিদুল আনোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামসহ ঠিকাদার প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার পৌর এলাকার দত্তপাড়া গ্রামে ঈশ্বরগঞ্জ থানার বিপরীত পার্শ্বে সড়ক ঘেঁষে কাঁচা মাটিয়া নদের পাড়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটির নির্মাণ কাজ। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ শেষ করতে একইসঙ্গে ৮০ শ্রমিক কাজ করছেন। মসজিদটি ৫১ শতাংশ খাস জমির নির্মাণ করা হয়েছে।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহার হিসেবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ও ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এটি বাস্তবায়িত করেছে গণপূর্ত অধিদফতর।

এই মডেল মসজিদে একই সঙ্গে দুই হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। নারীদের আলাদা ওজু ও নামাজ পড়ার ব্যবস্থাও রয়েছে। থাকছে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ সেন্টার, ইসলামি গবেষণা ও দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা, পবিত্র কুরআন হেফজ, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা ইত্যাদি। এছাড়া ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা দিদারুল আলম জানান, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি চালু হলে ধর্মপ্রাণ মানুষ স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন। সেই সঙ্গে ইসলামিক জ্ঞান ও মূল্যবোধের পরিচর্যা এবং সততা-ন্যায়বিচারের প্রতি মানুষের আনুগত্য সমর্থন সৃষ্টি করবে।
ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান লিখত প্যাডে বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক প্রায় ১৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট নির্মিত হচ্ছে অত্যাধুনিক এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রাধনমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে জেলা-উপজেলায় দৃষ্টিনন্দন অত্যাধুনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটি অত্যান্ত প্রশংসনীয় ও বিশ্বের ইতিহাসে বিরল। তবে আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা মডেল মসজিদের জায়গা নির্ধারণের বিষয়টি সঠিক হয়নি। এটি দুঃখজনক বিষয়। পাশাপাশি মসজিদে প্রবেশের রাস্তা না থাকায় উন্নয়ন প্রকল্পটির অপূর্ণতা রয়েছে বলে আমি মনে করছি।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জানান, এ উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায় ও ধর্মীয় শিক্ষার জন্য এ মসজিদটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন