সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে একরাতে গোয়াল থেকে আট গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৬৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একরাতে পাশাপাশি দু’টি গোয়াল থেকে আটটি গরু হয়েছে। (০২ জানুয়ারি) মঙ্গলবার দিনগত রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি চরপাড়া গ্রামে চুরির এ ঘটনা ঘটে। এদিকে চুরির এমন ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাটি চরপাড়া এলাকার মমিন আলীর পাঁচ ছেলে মো. নয়ন, মো. খোকন, রোকন, সুজন এবং খাইরুল ইসলাম। তাঁদের মধ্যে মো. খোকন মারা যাওয়ার পর তাঁর স্ত্রী দেলুয়ারা একটি গোয়ালে চারটি গরু লালন-পালন করে সংসার চালাচ্ছিলেন। অপরদিকে পাশাপাশি আরেকটি গোয়ালে ছিল খাইরুলের ২টা এবং সুজনের ২টা এবং রোকনের একটি ছোট গরু। সেখান থেকেও চারটি গরুসহ মোট আটটি গরু নিয়ে যায় চুর সদস্যরা। তবে রেখে যায় রোকনের একটি ছোট গরু। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্র জানান, চুরি হওয়া আটটি গরুর মূল্য আনুমানিক ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকার মতো হবে।

ক্ষতিগ্রস্থ সুজন জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে গরুকে খাবার দিয়ে ঘুমাতে চলে যান তিনি। পরে সকালে ফের গরুকে খাবার দিতে গিয়ে দেখেন গরু নাই। এরপর তাঁর চিৎকারে বাড়ির লোকজন এসে দেখেন পাশের গোয়াল থেকেও চারটি গরু নাই। সুজন বলেন, ‘রোকনের গরুটা ছোট দেখে অথবা পিকআপে জায়গা হয়নি বলে ফেলে রেখে গেছেন’।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে’।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন