মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান

ঈশ্বরগঞ্জে কিশোরদের হাতে গন্ধগোকুল আটক, বন বিভাগের পরামর্শে ছাড়া পেল প্রাণীটি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১২৩৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিরল প্রজাতির গন্ধগোকুল আটক করেছে স্থানীয় কিশোরা। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়হিত ইউনিয়নের চরপুম্বাইল গ্রামের সরকার বাড়ি জঙ্গল থেকে বিলুপ্ত প্রায় এ গন্ধগোকুল আটক করে এলাকার একদল কিশোর।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গ্রামের একদল ছেলেরা সরকার বাড়ির জঙ্গলের একটি গর্তে গন্ধগোকুলটি দেখতে পায়। পরে এলাকার লোকজন গন্ধগোকুলটিকে আটক করে। ঈশ্বরগঞ্জের আঞ্চলিক ভাষায় এটি বাঘাইল্লা নামে পরিচিত।

এবিষয়ে স্থানীয় মিকাইল সরকার জানান, এটাকে আমাদের এলাকায় বাঘাইল্লা বলে ডাকি। আমাদের এলাকার ছেলেরা জঙ্গলের গর্ত থেকে এই বাঘাইল্লাকে আটক করে। আটক করার সময় লাঠি ও ইট-পাথরের আঘাতে আহত হয় বাঘাইল্লাটি। তখন আমি তাদের হাত থেকে এই প্রাণীটি উদ্ধার করে বন কর্মকর্তাকে খবর দেই। তারা তখন প্রাণীটিকে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। পরে প্রাণীটির মাথায় পানি ঢেলে কিছু খাবার দিয়ে আবার জঙ্গলে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরও এটি ওঠে দাঁড়াতে পারছিলনা। ঘন্টা খানেক আমাদের তত্ত্বাবধানে থাকলে আমরা আশাবাদী এটি আবার জঙ্গলে চলে যাবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান, দুপুরের দিকে চরপুম্বাইল এলাকার কয়েকজন কিশোর পাশের একটি জঙ্গলের গর্তে গন্ধগোকুল দেখতে পেয়ে অনেক চেষ্টা করে প্রাণীটি আটক করে। তিনি আরও বলেন, আমরা তাদের প্রাণিটিকে ছেড়ে দেওয়ার পরামর্শ প্রদান করি। সাধারণত এই প্রাণি মানুষের কোন ক্ষতি করে না। এরা কীটপতঙ্গ, শামুক, ডিম, মুরগির বাচ্চা, পাখি, ছোট প্রাণী, তাল, খেজুরের রস খায়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন