রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে টিনের চালা কেটে দোকানে দুর্ধর্ষ চুরি

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিনের চালা কেটে মুদি দোকানে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় দোকান থেকে নগদ অর্থসহ  ২ লাখ টাকার মালামাল নিয়ে যান চোর চক্র। এ ঘটনায় আজ (২৫ জানুয়ারি) শনিবার এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী দোকানের মালিক  মো.তফাজ্জল হোসেন হলুূদ। এর আগেগত বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বটতলা বাজারে চুরির এ ঘটনা ঘটে।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মা বাবার দোয়া নামে নিজস্ব জায়গায় বটতলা বাজারে দীর্ঘদিন যাবৎ

মনিহারী ব্যবসা করছেন মো.তফাজ্জল হোসেন। এ অবস্থায় গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ বাড়ি চলে যান তফাজ্জল। পরদিন (২৪ জানুয়ারি) শুক্রবার সকালে দোকানে ঢুকে দেখেন দোকানের সমস্ত মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। এ ছাড়া দোকানে থাকা বিভিন্ন কোম্পানির সিগারেট, সয়াবিন তেল, নারিকেল তেল, সাবানসহ ১ লাখ ৭০ হাজার টাকার মালামাল এবং নগদ ২৮ হাজার টাকা চোর চক্র নিয়ে যান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন- ‘ লিখিত অভিযোগ পেয়েছি। চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন