মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

ঈশ্বরগঞ্জে বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগতম জানিয়ে আনন্দ মিছিল

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটিতে লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক ও আমিরুল ইসলাম ভূঁইয়া মনি’কে সদস্য সচিব নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার বিকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিল করা হয়।

মিছিল শেষে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ,কে,এম হারুন অর রশীদ হারুন, শাহজাহান জয়পুরী, আহসান পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলি টিপু।

উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির কমিটির আহবায়ক অধ্যাপক এ,কে,এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়। এতে লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক ও আমিরুল ইসলাম ভূঁইয়া মনি’কে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের করা হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন