শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান

কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮২১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলার চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম চিলমারী থানাধীন মাটিকাটামোর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যশোর জেলার অভয়নগর থানাধীন নোয়াপাড়া এলাকার মোছাঃ নাজমিন আক্তার (২২)কে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আটক গাঁজার বাজার মূল্য আনুমানিক ১,২০,০০০/- টাকা বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে ১জন নারী মাদক কারবারিকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম জেলার সকল থানা এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। ১৮ মে-২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে আটক করেছে পুলিশ।

অপরদিকে ১৬ মে-২০২৬ তারিখ দুপুর আনুমানিক সোয়া ০১ ঘটিকায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ০৬ নং কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় অভিযান পরিচালনা করে ফুলবাড়ী ০৬ নং কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী একালার মাদক কারবারি মোঃ হাফিজুর রহমান (৩১)কে তার নিজ বসতবাড়ি হতে ৯৬০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ২,৮৮,০০০/- টাকা বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন