শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে বিষ প্রয়োগে মুরগী মারার অভিযোগ,দিশেহারা হতদরিদ্র ১০ পরিবার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৯২১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিষ প্রয়োগে অর্ধ শতাধিক দেশী মুরগী মেরে ফেলার অভিযোগ ওঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। আজ (৩০ আগস্ট) বুধবার সকালে রাস্তার পাশে ওই সব মুরগী মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিহাটি গ্রামের স্থানীয় প্রভাবশালী জমির মালিক সমেদ আলী ফকিরের ৫০শতক জমিতে আমন ধান রোপন করেছেন। ওই ক্ষেতের পার্শ্ববর্তী এলাকায় প্রায় ২০টি হতদরিদ্র পরিবার বসবাস। পরিবার গুলো অর্থনৈতিক চাহিদা মেটাতে দৈনিক কাজের পাশাপাশি প্রত্যেকের গৃহে কিছু কিছু হাঁস মুরগী পালন করে আসছে। হঠাৎ করে গত মঙ্গলবার সন্ধ্যায় জমির মালিক সমেদ আলী ফকিরের ছেলে বিপুল ফকির কাউকে কোন কিছু না বলে চালের সাথে বিষ মিশিয়ে ক্ষেতের পাশে ছিটিয়ে দিয়ে আসে। এদিকে বুধবার সকালে প্রত্যেকের খোঁয়াড় থেকে হাঁস মুরগী ছেড়ে দিলে ক্ষেতের পাশে পড়ে থাকা বিষ মিশ্রিত চাল খেয়ে ১০টি পরিবারের প্রায় অর্ধশতাধিক মুরগী মারা যায়। এতে দিশেহারা হয়ে পড়ে হতদরিদ্র পরিবারগুলো।

বিষয়টি নিয়ে বুধবার দুপুরে ভোক্তভুগী পরিবারগুলোর পক্ষে আব্দুল মজিদ বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আব্দুল মজিদ বলেন, আমাদের বাড়ির পাশে সমেদ আলীর ফকিরের ৫০শতক জমিতে বরবরই ফসল করে নিয়ে যায় কোন সমস্যা হয় না। এবার ওই জমিতে কোন প্রকার বেড়া না দিয়ে উন্মুক্ত রাখায় হাঁস মুরগী ওই জমিতে যায়। কিন্তু কোন প্রকার সংকেত না দিয়ে বিষ দিলে মুরগীগুলো মারা যায়।

বিপুল ফকির বলেন, বেশ কয়েকদিন যাবৎ ক্ষেতে বিষ দিব বলে তাদের বলে আসছি। জমিতে বিষ প্রয়োগের সময় হওয়ায় বিষ দিয়েছি। তবে চালের সাথে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগটি মিথ্যা।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন