রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত

ঈশ্বরগঞ্জে যুবককে উপর্যুপরি কুপিয়ে হত্যার পর লাশ ফেলে যায় নদীর পাড়ে

এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৬৭৫ বার পড়া হয়েছে
নিহত সোহেল রানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো. সোহেল রানা (২৫) নামে এক যুবককে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার লাশ ফেলে যায় নদীর পাড়ে। আজ (২৮ অক্টোবর) শনিবার সকালে উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া এলাকায় কাঁচামাটিয়া নদীর পাড় থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার চাল বাজারে ফ্লেক্সিলোডের দোকান রয়েছে সোহেলের। তার বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামে। সে ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। বছরখানেক আগে সোহেল সঙ্গে বিয়ে হয় পৌর এলকার মো. আবু তাহের এর মেয়ে মোসা. মৌসুমি আক্তার (২২) এর। বিয়ের পর থেকে বেশিরভাগ সময় শ্বশুড় বাড়িতেই থাকতেন সোহেল। এ অবস্থায় গতকাল সকালে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে বলে আসেন রাতে সেখানেই যাবে।

এরপর শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে স্থানীয় লোকজন কাঁচামাটিয়া নদীতে মাছ ধরতে গেলে নদীর পাড়ে একটি ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আঠারবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, নদীর পাড়ে এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে আছে এমন খবরে তাঁরা দ্রুত সেখানে যান। পড়ে থাকা লাশের থেকে একটু দূরে হত্যায় ব্যবহৃত একটি দা উদ্ধার করেন তাঁরা। দা দিয়ে কুপানোয় মারাত্মক জখমের চিহ্নও দেখা যায় যুবকের শরীরের বিভিন্ন অংশে এবং ঘারে। এছাড়াও নিহত যুবকের ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মানিব্যাগ আলামত হিসেবে পাওয়া যায়। এদিকে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিহতের চাচা সিদ্দিকুর রহমান পুলিশকে নিশ্চিত করেন এটি তাঁর ভাতিজা।

নিহতের স্ত্রী মোসা. মৌসুমি আক্তার (২২) জানান, তাঁর মা অসুস্থ থাকার কারণে একমাস যাবৎ সে বাবার বাড়িতেই থাকেন। তাঁর স্বামী সোহেলেও তাঁদের বাড়িতেই বেশিরভাগ থাকেন। মাঝেমধ্যে বাড়িতে থাকেন। এ অবস্থায় গতকাল সকালে দোকানে আসার আগে তাঁকে বলে আসে রাতে সেখানেই যাবেন তিনি।

কিন্তু গতকাল রাতে একটু আগেবাগে ঘুমিয়ে পড়ায় সে আর তাঁকে কল দিতে পারেনি। সকালে উঠে ভাবেন হয়তো নিজের বাড়িতেই আছেন সোহেল। বিষয়টি নিশ্চিত হতে সকালে তাঁর স্বামীর নাম্বারে কল দিলে বেশ কয়েকবার রিং হলেও ফোন রিসিভ করেনি। সে ভাবে হয়তো ঘুমাচ্ছে। এ জন্য কল ধরছেনা। তাছাড়া জানামতে তাঁর স্বামীর সঙ্গে কারোর কোন বিরোধ ছিলোনা বলে জানান নিহতের স্ত্রী।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান। তিনি বলেন- ‘ দুর্বৃত্তরা যুবককে দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ নদীর পাড়ে ফেলে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে’।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন