রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের কলম বিরতি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৬৪৮ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক,কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি(কলম বিরতি) পালন শুরু করেছেন। বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মো. নোয়াজ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে গত মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ঢুকে সরকারি দায়িত্ব পালনকালে সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হন। পরে ওই সাব-রেজিস্ট্রারের মোবাইল ছিনিয়ে নিয়ে তার উষ্কানিতে একদল দুষ্কৃতকারী ইউসুফ আলীর উপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী মারাত্মকভাবে আহত হন। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখিত এক প্যাডে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার পর্যন্ত সারা দেশে জেলা রেজিস্টার ও উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি ঘোষণা করে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন।

এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মো. নোয়াজ মিয়া জানান, আমাদের সহকর্মী সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের নির্দেশনা অনুযায়ী আমরা ঈশ্বরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সকল দলিল লেখক, কর্মকর্তা- কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি(কলম বিরতি) পালন করছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন