মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো “জনতার ঈশ্বরগঞ্জ”   

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৫৪৫ বার পড়া হয়েছে

সিংহের ঈশ্বরগঞ্জে ৪০ জন  এতিম ও সুবিধা বঞ্চিত শিশু ঈদ উপহার হিসেবে পায়জামা-পাঞ্জাবি ও মেয়ে শিশুদেরকে ফ্রক, সালোয়ার কামিজ,থ্রি-পিস পেয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ এই ঈদ উপহার বিতরণ করেছে । জনতার ঈশ্বরগঞ্জ  ২০২১ সালে প্রতিষ্ঠার লাভের পর থেকে সংগঠনটি একঝাঁক তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন মানবসেবা মূলক কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া মদিনাতুল উলূম নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার অসহায় এতিম ছাত্রদের মাঝে বিনামূল্যে ঈদ উপহার বিতরণ করে জনতার ঈশ্বরগঞ্জ টিম। এতিম শিশুদের মাঝে পায়জামা-পাঞ্জাবি ও মেয়েদের নানারকম পোশাক বিতরণ করে সংগঠনটি।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন মো. এহছানুল হক, মডারেটর আরিফুল হক, শরিফুল আলম,শাহ্ আলম কৌশিক, পারভেজ,মাসুম ও কুল্লাপাড়া মদিনাতুল উলূম নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার মুহতামীম

হাফেজ মাওঃ হাবিবউল্লাহ মাহমুদী, সহকারী

হাফেজ মো মাসুম বিল্লাহ  প্রমুখ। ঈদ উপহার বিতরণকালের মাদ্রাসার মুহতামিমসহ সকল শিক্ষক স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ’র ভূয়সী প্রশংসা করে তাদের মঙ্গল কামনা করেন।

জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক  বলেন,’ সংগঠনের সকল সদস্যদের ত্যাগ ও সেবার মনোভাবের কারণে এ সংগঠনটির পুরো উপজেলার মানুষ  এমনকি দেশবাসীর কাছে গ্রহণযোগ্য ও প্রশংসিত হচ্ছে। এভাবেই এগিয়ে যাবে মানবতার সেবা,এগিয়ে যাবে জনতার ঈশ্বরগঞ্জ। আসলে মানবতার সেবায় আমরা যা করি তা আসে হৃদয় থেকে, আত্মতৃপ্তির জায়গা থেকে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন