মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩

এমপিওভূক্তকরণে আনন্দ র‌্যালি ও স্থানীয় এমপিকে সংবর্ধনা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫১৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখাটি এমপিওভূক্ত করায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহণে আনন্দ র‌্যালি ও স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

(২৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দুপুরে সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাকারিয়ার আল ইমামের সভাপতিত্বে বিদ্যালয় এমপিওভূক্তকরণে অবদান রাখায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমামকে এ সংসবর্ধনা দেয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি র‌্যালি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন সুরুজ, রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল আলী ফকির,উপজেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী আব্দুল মতিন,সোহাগী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজিৎ কুমার বনিক প্রমুখ।

অপরদিকে সংবর্ধনা অনুষ্ঠানের আগে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থেকে বক্তব্য রাখেন এমপি ফখরুল ইমাম।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন