রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ

গুলিস্তানে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৪৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সমাবেশ শেষে ফেরার পথে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার (২৮ জুলাই) রাতে ঘটনাটি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন।

আহতরা হলেন- মো: আরিফুল (১৮), মো: জোবায়ের (১৮), মো: রনি (৩২) ও মো: মোবাশ্বের (১৮)।

এ ঘটনায় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, গোলাপশাহ মাজার এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় অন্য যারা আহত আছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে পুলিশ সদস্যরা আহতদের সাথে কথা বলার পর ঘটনার বিস্তারিত বলা যাবে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সন্ধ্যার পর গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় একজনের লাশ হাসপাতালে এসেছে এবং চারজন আহত অবস্থায় এসেছে।

 

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন